Sunday, 13 August 2017

।।৬৮।। হাবলুর নানীর চিকিৎসা




।।৬৮।। হাবলুর নানীর চিকিৎসা

হাবলুর নানী ডাক্তার দেখাতে এসেছেন। সঙ্গে হাবলুও আছে।
ক্লিনিকের এক নতুন ছোকরা ডাক্তার তাকে দেখছেন। কিছুক্ষণ পরেই হাবলুর নানী ডাক্তারের রুম থেকে ছুটে বের হয়ে এলেন। এটা দেখে ক্লিনিকের আরেক বৃদ্ধ ডাক্তার তাকে থামালেন। হাবলুর নানীর কাছে সব কাহিনী শুনে তিনি তরুণ ডাক্তারের রুমে গিয়ে জিজ্ঞেস করলেন, “এটা কেমন কথা? হাবলুর নানীর বয়স ৬৫, তার চার ছেলে-মেয়ে আর সাত নাতি-নাতনি। আর তাকে তুমি বলেছ গর্ভবতী? তোমার কি মাথা ঠিক আছে?”

তরুণ ডাক্তারটি প্রেসক্রিপশন লিখছিল। হাসতে হাসতে বলল,“কিন্তু তার হেঁচকি তো ঠিক হয়েছে? নাকি?”  

No comments:

Post a Comment