।।৬১।। হাবলুর ছাতা চুরি !!
নানারকম ছাতা সংগ্রহ করা হাবলুর শখ। এভাবে বাসায় একে একে পাঁচটি ছাতা জমে গেল। কিন্তু সব ছাতাই নষ্ট। কি আর করা? সে মিস্ত্রির কাছে মেরামত করতে দিয়েছে। পরেরদিন ছাতা ছাড়াই বাসে চড়ে অফিসে যাচ্ছে। পাশে নীল রঙের ছাতা হাতে এক সুন্দরী মহিলা বসে ছিলেন। গন্তব্যে পৌঁছে নামার সময় হাবলু অভ্যেসবশত মহিলার ছাতাটি নিজের ভেবে হাতে করে নেমে যাচ্ছিল। ভদ্র মহিলা বুঝতে পেরে হৈ হৈ করে বলে উঠলেন,“এই ছেলে আমার ছাতা চুরি করে কোথায় যাচ্ছ?” হাবলু জিভ কেটে ছাতা তার হাতে ফিরিয়ে তাড়াতাড়ি নেমে গেল।
বিকেলে ফেরার সময় হাবলু দোকান থেকে মেরামত করা পাঁচটি ছাতা বগলে করে বাসে উঠলো। সিটে বসতেই দেখতে পেল সকালের সেই মহিলাও অফিস থেকে ফিরছেন। মহিলা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছেন। আর বলছেন,“আজ ভালোই হাতের কাজ করেছ মনে হচ্ছে!”

No comments:
Post a Comment