।।০৭।। প্রেসক্রিপশন ছিনতাই
অবশেষে হাবলুকে জ্বরের
জন্য ডাক্তারের নিকট যেতেই হল। ডাক্তার তাকে দেখেশুনে প্রেসক্রিপশন দিলেন। কিছুক্ষণ
পরে হাঁপাতে হাঁপাতে সে আবার হাজির।
ডাক্তারঃ কি ব্যাপার?
হাবলুঃ আবার একটা প্রেসক্রিপশন
লিখে দেন।
ডাক্তারঃ কেন? একটু আগেই
তো লিখে দিলাম। সেটা কি হল?
হাবলুঃ সেটা ছিনতাই হয়ে
গিয়েছে।
ডাক্তারঃ কিভাবে? কোথায়?
হাবলুঃ আর বলবেন না। আপনার
চেম্বার থেকে বের হতেই স্যুট-টাই পরা এক লোক ওটা দেখতে চাইল। এরপর আমি এদিকে বাবলুর
সাথে কথা বলছি। পরে দেখি সেই লোক ওটা নিয়ে হাওয়া। ওষুধের দোকানদার বলল আরেকটা নিয়ে
যেতে। আচ্ছা বলেন তো আমার প্রেসক্রিপশনের ওষুধ খেলে কি ওর অসুখ ভালো হবে?

No comments:
Post a Comment