।।১৪।। যত পারেন খান, বিল
দেবে আপনার নাতি
হাবলু শহরে এসে এক রেস্টুরেন্টে
খেতে ঢুকেছে। রেস্টুরেন্টের সামনে লেখা, “যত পারেন খান। আপনার নাতি বিল দিলেই হবে।”
হাবলু পরম তৃপ্তি ভরে খেলো।
একটু পরে রেস্টুরেন্টের বেয়ারা বিল নিয়ে এলো।
হাবলুঃ তুমি কি চোখের মাথা
খেয়েছ? দেখছ না কি লেখা আছে?
বেয়ারাঃ এটা তো আপনার খাবারের
বিল না। আপনার দাদার খাবারের বিল।
অন্য অর্থঃ যত পারেন গাছ কাটেন। দাম দেবে আপনার নাতিপুতি।

No comments:
Post a Comment