Sunday, 28 January 2018

।।৮১।। এখন আর লজ্জা পাই না




।।৮১।।
এখন আর লজ্জা পাই না

এক ভদ্রমহিলা গেলেন মনোরোগ চিকিৎসকের কাছে।
ভদ্রমহিলা : আমার খুব বাজে একটা স্বভাব হয়েছে। কোনো কিছুর অভাব নেই, তবু  সুযোগ পেলেই আমি অন্যের জিনিস চুরি করি। আর চুরি করার পরে ভীষণ লজ্জা হয়।
চিকিৎসক : এটা একটা মনোরোগ- ক্লেপ্টোম্যানিয়া। ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন।

মাসখানেক পর ভদ্রমহিলা আবার এলেন।
চিকিৎসক : কেমন আছেন? কোনো ইম্প্রুভমেন্ট হলো ওষুধে?
ভদ্রমহিলা : দারুণ ইম্প্রুভমেন্ট ডাক্তার সাহেব!
চিকিৎসক : কেমন?

ভদ্রমহিলা : আগে চুরির পরে লজ্জা পেতাম, এখন আর লজ্জা পাই না!

No comments:

Post a Comment