Sunday, 28 January 2018
।।৮১।। এখন আর লজ্জা পাই না
।।৮১।।
এখন আর লজ্জা পাই না
এক ভদ্রমহিলা গেলেন মনোরোগ চিকিৎসকের
কাছে।
ভদ্রমহিলা : আমার খুব বাজে একটা
স্বভাব হয়েছে। কোনো কিছুর অভাব নেই, তবু সুযোগ
পেলেই আমি অন্যের জিনিস চুরি করি। আর চুরি করার পরে ভীষণ লজ্জা হয়।
চিকিৎসক : এটা একটা মনোরোগ-
ক্লেপ্টোম্যানিয়া। ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন।
মাসখানেক পর ভদ্রমহিলা আবার
এলেন।
চিকিৎসক : কেমন আছেন? কোনো ইম্প্রুভমেন্ট
হলো ওষুধে?
ভদ্রমহিলা : দারুণ ইম্প্রুভমেন্ট
ডাক্তার সাহেব!
চিকিৎসক : কেমন?
ভদ্রমহিলা : আগে চুরির পরে লজ্জা
পেতাম, এখন আর লজ্জা পাই না!
Saturday, 20 January 2018
Sunday, 14 January 2018
Saturday, 6 January 2018
।।৭৮।। প্লাস্টিকের ফুল কেন এনেছ?
।।৭৮।।
প্লাস্টিকের ফুল কেন এনেছ?
তখন হাবলুর সঙ্গে জরিনার নতুন নতুন দেখা সাক্ষাৎ শুরু
হয়েছে। হাবলু একদিন জরিনার জন্য একগুচ্ছ প্লাস্টিকের গোলাপ ফুল হাতে দেখা করতে গেল।
জরিনাঃ তুমি আমার জন্য তাজা ফুল না এনে প্লাস্টিকের
ফুল কেন এনেছ?
হাবলুঃ তাজা ফুল বেশি সময় তাজা থাকে না । তোমার জন্য
অপেক্ষা করতে করতেই ফুল শুকিয়ে যায়…
Subscribe to:
Comments (Atom)



