Sunday, 16 July 2017

।।৫৬।। অভিজ্ঞতা থেকে বলছি




।।৫৬।। অভিজ্ঞতা থেকে বলছি

অনেক দিন পরে হাবলুর সঙ্গে তার বন্ধু ভুলুর দেখা।
ভুলুঃ কেমন আছিস দোস্ত?
হাবলুঃ (খুব মন মরা ভাব)আর বলিস না দোস্ত। ভালো না। খালি মাথা ব্যথা হয়।
ভুলুঃ মাথাব্যথা হোক, তাও ভালো। কিন্তু অণ্ডকোষের অপারেশন করিস না যেন। তার আগে আন্ডারপ্যান্টের সাইজ ঠিক কর।
হাবলুঃ কেন? এমন কথা বলছিস কেন?
ভুলুঃ অভিজ্ঞতা থেকে বলছি?
হাবলুঃ মানে কি? ভালো করে বল।
 
তারপরে ভুলু তার অভিজ্ঞতার কথা বলল।

ভুলুরও মাথা ব্যথা অনেকদিনের। ডাক্তার-কবিরাজে কোন সমাধান হয়নি। এমন সময় দেখা হল অভিজ্ঞ কোয়াক ডাক্তারের সঙ্গে। ভুলুর মাথাব্যথার সমস্যা শুনে সে তার পুরো চেকআপ করালো। তারপর বলল,“তোমার এই রোগ ভালো হবে।”
ভুলু শুনে খুব খুশী। জিজ্ঞেস করল,“কিভাবে?”
ডাক্তারঃ একটা অপারেশন করা লাগবে।
ভুলুঃ কোথায়? কিসের অপারেশন?
ডাক্তারঃ অন্ডকোষে। অপারেশন করে অন্ডকোষ ফেলে দিলেই তুমি সুস্থ হয়ে যাবে।
ভুলু ভাবল এত কষ্ট আর সয় না। অতএব অপারেশন হয়ে গেলো।
অপারেশন সাকসেসফুল। ভুলু এখন সুস্থ্।

অপারেশনের পর ফুরফুরে মেজাজে ভুলু বাজারে গেলো কাপড়-চোপড় কিনতে। প্রথমে সে জামার দোকানে গেল। দোকানী বলল,“স্যার, আপনার তো এম সাইজের সার্ট লাগবে।”
ভুলু অবাক। প্রশ্ন করলো, “আরে! তুমি কিভাবে জানো?”
দোকানী উত্তর দিল, “অভিজ্ঞতা থেকে বলছি।”
দোকানীর কথা মতো মফিজ এম সাইজের সার্ট কিনে পরল এবং দেখলো দোকানীর কথাই ঠিক।

এরপর সে প্যান্টের দোকানে গেল। দোকানী বলল,“স্যার, আপনার তো এল সাইজের প্যান্ট লাগবে।”
ভুলু অবাক। প্রশ্ন করলো, “আরে! তুমি কিভাবে জানো?”
দোকানী উত্তর দিল,“অভিজ্ঞতা থেকে বলছি।”
দোকানীর কথা মতো মফিজ এল সাইজের প্যান্ট কিনে পরল এবং দেখলো দোকানীর কথাই ঠিক।

এরপর সে জুতার দোকানে গেল। দোকানী বলল,“স্যার, আপনার তো ৮ নম্বর সাইজের জুতা লাগবে।”
ভুলু অবাক। প্রশ্ন করলো,“আরে! তুমি কিভাবে জানো?”
দোকানী উত্তর দিল,“অভিজ্ঞতা থেকে বলছি।”
দোকানীর কথা মতো ভুলু ৮ নম্বর সাইজের জুতা কিনে পরল এবং দেখলো দোকানীর কথাই ঠিক।

সবশেষে সে গেল আন্ডারওয়ারের দোকানে। এবার ভুলু দোকানীকে বলল,“তুমি নিশ্চয় আমাকে এল সাইজের জাঙিয়া কিনতে বলবে।”
দোকানী একটু বিস্মিত হয়ে বলল, “জী না, স্যার। আপনার লাগবে ডাবল এল সাইজের জাঙিয়া। এল সাইজের জাঙিয়া পরলে আপনার অন্ডকোষে অতিরিক্ত চাপ পড়বে আর মাথা ব্যথা হবে।”
ভুলু অবাক। প্রশ্ন করলো,“আরে! তুমি কিভাবে জানো?”
দোকানী উত্তর দিল, “অভিজ্ঞতা থেকে বলছি।”
ভুলু হায় হায় করে উঠলো। তার এত বড় সর্বনাশ হয়ে গেলো। সে মাথায় দিয়ে বলল,“আগে কেন আমি এই দোকানে আসিনি?”

গল্পশেষে দীর্ঘশ্বাস ছেড়ে ভুলু হাবলুকে বলল,“বুঝেছিস? অভিজ্ঞতা থেকে বলছি।”


(বিঃ দ্রঃ এটা একটি নিছক গল্পমাত্র। মাথাব্যথার জন্য উপযুক্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই ভালো।)

No comments:

Post a Comment