।।৪৬।। নিজে নিজে ডাক্তারি
হাবলু এবং হাবলুর বন্ধু দুজনেই খুব গুরুতর অসুখে আক্রান্ত হলো। একমাস পরে দুজনের দেখা। হাবলু সুস্থ হয়েছে, কিন্তু তার বন্ধু এখনও ভুগছে।
বন্ধু: হাবলু, তুই আমার আগেই সুস্থ হলি কিভাবে ?
হাবলুঃ কেন? আমি একজন ডাক্তারের কাছে গেলাম। তার পরামর্শ অনুসারে ওষুধ খেয়ে আল্লাহর রহমতে এখন ভালো আছি।
বন্ধু: বলিস কী? মাত্র একজন ডাক্তার দেখিয়েই তুই সুস্থ হয়েছিস?
হাবলুঃ কেন? তুই ডাক্তার দেখাস নাই?
বন্ধু: কী যে বলিস? আমি সব সময় তিনজন ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ওষুধ খাই।
হাবলুঃ কেন?
বন্ধু: তিন ডাক্তারের প্রেসক্রিপশন যাচাই-বাছাই করে একটা নিজের প্রেসক্রিপশন বানিয়ে তবে ওষুধ খাই। একজনের ওপর কি কোন ভরসা করা যায়?
হাবলুঃ বলিস কি?
বন্ধু: কেন?
হাবলুঃ তুই নিজেই যখন ডাক্তারদের প্রেসক্রিপশন যাচাই-বাছাই করতে পারিস, তাহলে খামাখা ডাক্তারদের কাছে গিয়েছিলি কেন?

No comments:
Post a Comment