Sunday, 25 June 2017

।।৫০।। কি করা ভাল?




।।৫০।। কি করা ভাল?

হাবলুঃ কি করা ভাল? হাসি মুখে থাকবো? নাকি নাক ডেকে ঘুমাব?
সাধু বাবাঃ তুমি হাস; দুনিয়া তোমার সঙ্গে হাসবে। কিন্তু তুমি যদি নাক ডেকে ঘুমাও, তুমি একাই ঘুমাতে থাকবে।

Saturday, 24 June 2017

।।৪৯।। কে সঠিক? ট্রাম্প নাকি কমি?




।।৪৯।। কে সঠিক? ট্রাম্প নাকি কমি?

হাবলু বুঝতে পারছে না। কে সঠিক? ট্রাম্প নাকি কমি?
সাধু বাবাঃ তার আগে দেখ আমেরিকার আরেক প্রেসিডেন্ট কি বলেছেন?
হাবলুঃ কি বলেছেন?
সাধু বাবাঃ আব্রাহাম লিঙ্কন বলেছিলেন,“কোন মানুষের এতোটা স্মরণশক্তি নেই যে সে খুব সফলভাবে মিথ্যা কথা বলবে।” সত্য প্রকাশিত হবেই।

Sunday, 18 June 2017

।।৪৮।। জীবন কি?




।।৪৮।। জীবন কি?

হাবলুঃ সাধু বাবা। হোয়াট ইজ লাইফ? জীবন কি?
সাধু বাবাঃ জীবন যাই হোক এটাকে এতো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।
হাবলুঃ কেন? কারণ কি?
সাধু বাবাঃ কারণ এখান থেকে আমরা কেউ জীবিত ফিরে যাব না।

Saturday, 17 June 2017

।।৪৭।। হাবলুর গাড়ী চালানো




।।৪৭।। হাবলুর গাড়ী চালানো

হাবলু ড্রাইভিং শিখছে। তার গাড়ী চালানোর ইচ্ছে। কিন্তু জরিনা রাজী নয়।

হাবলুঃ আমি খুব যত্ন করে ড্রাইভিং শিখেছি। ওস্তাদ বলছেন আমি ভালো গাড়ী চালাই।
জরিনাঃ তুমি শুধু ভালো চালালেই তো হবে না। তোমার আগে-পিছে যারা আছে তারা কি আসলে চালাতে জানে? সবাই কি সিগনাল বাতি মানে? যারা রাস্তা পার হচ্ছে তারা কি খেয়াল করে চলে?

Sunday, 11 June 2017

।।৪৬।। নিজে নিজে ডাক্তারি




।।৪৬।। নিজে নিজে ডাক্তারি

হাবলু এবং হাবলুর বন্ধু দুজনেই খুব গুরুতর অসুখে আক্রান্ত হলো। একমাস পরে দুজনের দেখা। হাবলু সুস্থ হয়েছে, কিন্তু তার বন্ধু এখনও ভুগছে।

বন্ধু: হাবলু, তুই আমার আগেই সুস্থ হলি কিভাবে ?
হাবলুঃ কেন? আমি একজন ডাক্তারের কাছে গেলাম। তার পরামর্শ অনুসারে ওষুধ খেয়ে আল্লাহর রহমতে এখন ভালো আছি।

বন্ধু: বলিস কী? মাত্র একজন ডাক্তার দেখিয়েই তুই সুস্থ হয়েছিস?
হাবলুঃ কেন? তুই ডাক্তার দেখাস নাই?

বন্ধু: কী যে বলিস? আমি সব সময় তিনজন ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ওষুধ খাই।
হাবলুঃ কেন?

বন্ধু: তিন ডাক্তারের প্রেসক্রিপশন যাচাই-বাছাই করে একটা নিজের প্রেসক্রিপশন বানিয়ে তবে ওষুধ খাই। একজনের ওপর কি কোন ভরসা করা যায়?
হাবলুঃ বলিস কি?

বন্ধু: কেন?
হাবলুঃ তুই নিজেই যখন ডাক্তারদের প্রেসক্রিপশন যাচাই-বাছাই করতে পারিস, তাহলে  খামাখা ডাক্তারদের কাছে গিয়েছিলি কেন?

Saturday, 10 June 2017

।।৪৫।। মুড়ি-মুড়কির এক দর




।।৪৫।। মুড়ি-মুড়কির এক দর

হাবলুঃ বিদেশে চলে যাবো।
বন্ধুঃ কেন? কি হয়েছে?
হাবলুঃ এখানে মুড়ি আর মুড়কি, তেল আর ঘি - সব এক দামে বিক্রি হচ্ছে।
বন্ধুঃ কোন দোকানে? শিগগির ঠিকানা দে।

Sunday, 4 June 2017

।।৪৪।। হাবলুর বাবার উচ্চ রক্তচাপ




।।৪৪।। হাবলুর বাবার উচ্চ রক্তচাপ

হাবলুর বাবার উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেসার হয়েছে।
ডাক্তারঃ কি ব্যাপার? আপনার রক্তচাপ তো অনেক বেশী।
হাবলুর বাবাঃ আমি জানি। এটা আমাদের পরিবারেই আছে।
ডাক্তারঃ পরিবারে মানে? আপনার বাবার দিক থেকে নাকি মায়ের দিক থেকে?
হাবলুর বাবাঃ না না। কি বলেন? আমার বাবা মায়ের দিক থেকে না; বউয়ের দিক থেকে।
ডাক্তারঃ (খুব অবাক হয়ে) কি বলছেন? স্ত্রীর পরিবার থেকে আপনার হাই প্রেসার কেমন করে হয়?
হাবলুর বাবাঃ (বিজ্ঞের মত মাথা নেড়ে) তাহলে একদিন আপনাকে হাবলুর মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তাহলেই বুঝতে পারবেন।

Saturday, 3 June 2017

।।৪৩।। হাবলুর মায়ের উচ্চ রক্তচাপ




।।৪৩।। হাবলুর মায়ের উচ্চ রক্তচাপ

হাবলুর মা এসেছে ডাক্তার দেখাতে। নার্স তার ওজন-উচ্চতা মাপছে।
নার্সঃ আপনার ওজন কত জানা আছে কি?
হাবলুর মাঃ ৬০ কিলো।
মাপার পরে দেখা গেল ৯৫ কেজি।
নার্সঃ আপনার উচ্চত কত?
হাবলুর মাঃ ৫ ফুট ৮ ইঞ্চি।
মাপার পরে দেখা গেলো ৫ ফুট ৫ ইঞ্চি।
ডাক্তার তার রক্তচাপ মাপলেন। দেখা গেল প্রেসার অনেক বেশী।
ডাক্তারঃ আপনার রক্তচাপ তো অনেক বেশী!
হাবলুর মাঃ বেশী তো হবেই। আপনার এখানে আসার আগে আমি ছিলাম লম্বা আর হাল্কা; কিন্তু এখানে এসে দেখছি আমি মোটা আর খাটো। প্রেসার তো বেশী হবেই।