Saturday, 15 April 2017

।।৩১।। হাবলুর নানা-নানীর ভুলো মন

।।৩১।। হাবলুর নানা-নানীর ভুলো মন

হাবলুর নানা-নানী দুজনেরই স্মরণশক্তি খুব কমে গিয়েছে। তারা দুজন একদিন ডাক্তারকে দেখাতে গেলেন। ডাক্তার তাদের দুজনকে খুব যত্ন করে দেখার পরে কিছু ওষুধ লিখে দিলেন। আর পরামর্শ দিলেন এখন থেকে যে কোন কাজের লিস্ট একটা ডায়েরিতে লিখে রাখতে যেন ভুল না হয়। তারা ডাক্তারের চিকিৎসায় খুব খুশী হয়ে বাসায় ফিরলেন।
রাতে টেলিভিশনে নাটক দেখে দুজনেই ঘুমুতে গেলেন। মাঝরাতে হাবলুর নানা বিছানা থেকে উঠতে যাচ্ছেন, হাবলুর নানী জেগে গেলেন।
হাবলুর নানীঃ কোথায় যাচ্ছ?
হাবলুর নানাঃ রান্না ঘরে।
হাবলুর নানীঃ তাহলে আমার জন্য এক বাটি দই এনো। 
হাবলুর নানাঃ ঠিক আছে। আনছি।
হাবলুর নানীঃ তোমার মনে থাকবে তো? নাকি লিখে রাখবে? 
হাবলুর নানাঃ আরে না। শুধু দই তো? ঠিক মনে থাকবে।
হাবলুর নানীঃ দইয়ের সঙ্গে এক মুঠো মুড়িও এনো। 
হাবলুর নানাঃ আচ্ছা।
হাবলুর নানীঃ তোমার মনে থাকবে তো? নাকি লিখে রাখবে?  
হাবলুর নানাঃ আরে না। শুধু দই আর মুড়ি তো? ঠিক মনে থাকবে।
হাবলুর নানীঃ ঠিক আছে। মুড়ির ওপর গোটা কয়েক কিশমিশও দিয়ে এনো।
হাবলুর নানাঃ আচ্ছা।
হাবলুর নানীঃ তোমার মনে থাকবে তো? নাকি লিখে রাখবে?  
হাবলুর নানাঃ আরে না। শুধু দই,মুড়ি আর কিশমিশ-এই তিনটাই তো? ঠিক মনে থাকবে।

এক ঘণ্টা পরে হাবলুর নানা রান্নাঘর থেকে দুই টুকরো পাউরুটি আর একটা ডিম ওমলেট নিয়ে ফিরে হাবলুর নানীর হাতে দিলেন। 
হাবলুর নানীঃ তোমাকে না এক প্লেট সালাদ আনতে বললাম। আমার জন্য সালাদ আনোনি? 

No comments:

Post a Comment