।।৩৪।। হাবলুর চোখ পরীক্ষা
হাবলু ইন্ডিয়া গেল চোখ
পরীক্ষা করাতে।
ইন্ডিয়ার চোখের ডাক্তারবাবু
খুব ভালো। বাংলাদেশ থেকে এসেছে শুনে হাবলুর জন্য স্পেশাল “স্নেলেন চার্ট” বানিয়েছেন।
তা দিয়ে তিনি হাবলুর চোখ পরীক্ষা করলেন। স্পেশাল স্নেলেন চার্টে বাংলায় লেখা আছে-
“যশোর, বাবলু, আম, ইলিশ,
জামদানী”।
ডাক্তারবাবুঃ দাদা, আপনি
কি এটা পড়তে পারছেন?
হাবলুঃ তা পারবো না কেন?
... ছোট বেলায় ‘যশোরে’ আমি কতদিন ছিলাম! ‘বাবলু’ আমার ছোট ভাই, আমরা দুজনই ‘আম’ খেতে
পছন্দ করি। আর আমি ‘ইলিশ’ মাছ দিয়ে পান্থা পেলে তো কথাই নাই। জরিনা আবার ‘জামদানী’
শাড়ী ছাড়া কিছু পরতেই চায় না। জামদানীর এতো দাম, বড় মুশকিল। কিন্তু সেটাও কথা না। আমি ভাবছি আপনি আমার এতো খবর জানলেন কিভাবে? আপনি
তো জব্বর ডাক্তার! চোখ পরীক্ষা করেই মনের সব খবর বুঝতে পারেন!!






