Saturday, 17 March 2018

।। ৮৭।। বর কেন পালায় না?




।। ৮৭।।
বর কেন পালায় না?

হাবলুঃ দেখ! বিয়ে বাড়ীতে কত কিছুই হয়, এমন কি অনেক সময় হবু বউও পালিয়ে যায়। কিন্তু কেউ কোনদিন শুনেছে যে বর পালিয়েছে?
জরিনাঃ ঠিক তো। কখনও শুনিনি। কেন বলতো?
হাবলুঃ বেচারা বর! পালিয়ে যাবে কোথায়? ওই তো আবার কারও না কারও খপ্পরেই পড়তে হবে।

Saturday, 10 March 2018

।।৮৬।। শীতের রাতে কম্বল




।।৮৬।।
শীতের রাতে কম্বল

রাজা: শিয়ালগুলো ডাকছে কেন?
মন্ত্রী: জি হুজুর! শীতের রাত তো তাই।
রাজা: তাহলে ওদেরকে রাজভাণ্ডার থেকে কম্বল দেয়া হোক।
মন্ত্রী: জি হুজুর! আগামীকালই দেবো।

পরের রাতে
রাজা: মন্ত্রী! মন্ত্রী! শিয়ালগুলোর ডাক থামেনি কেন?
মন্ত্রী: জি হুজুর! কম্বল পেয়ে ওরা হুজুরের শোকর গুজার করছে।

তার পরের রাতে
রাজা: মন্ত্রী! ওরা কতদিন শোকর গুজারি ডাক ডাকবে?
মন্ত্রী: জি হুজুর! যতদিন ওরা আপনার দেয়া কম্বল ব্যবহার করবে।

Saturday, 3 March 2018

।।৮৫।। লাঞ্চ কোথায় করবে?


।।৮৫।।
লাঞ্চ কোথায় করবে?

হাবলু সকাল সকাল "ফেসবুক" খুলেছে।
এক মহিলা বন্ধু পরোটা, ডিম ওমলেট আর মগজ ভুনার ছবি আপলোড দিয়ে লিখেছেঃ এসো, সবাই ব্রেকফাস্ট করি।
হাবলু মন্তব্য করলোঃ  বাহ। জবর টেস্ট তো, দারুন লাগলো।
জরিনা এই মন্তব্য দেখতে পেয়ে হাবলুকে অফিসে যাওয়ার সময় আর টিফিন দিল না।
দুপুরে ফোন করে জিজ্ঞেস করলোঃ হ্যাঁ গো, শুনছো? তুমি কি লাঞ্চ ঘরে করবে, নাকি ফেসবুকে?