Sunday, 31 December 2017

।।৭৬।। বয়স কমলে কি হবে?

।।৭৬।। বয়স কমলে কি হবে?

হাবলুর বয়স হচ্ছে। তাই নানারকম কৌশল চলছে বয়স কমানোর।

হাবলুঃ দেখেছো চুলে কলপ লাগিয়ে আমার বয়স দশ বছর কমে গিয়েছে। ক্লিন শেভ করলে আরও পাঁচ বছর কমে যাবে।

জরিনাঃ এবার ওসব বন্ধ কর। তা না হলে কয়দিন পরে তোমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হবে। 

Saturday, 30 December 2017

।।৭৫।। পৃথিবীর অষ্টম আশ্চর্য।




।।৭৫।। পৃথিবীর অষ্টম আশ্চর্য।

এক প্রেমিক তার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলল, “তোমাকে দেখে মনে হচ্ছে, তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য।” 
শুনে প্রেমিকা বলল, “তাই নাকি! তাহলে আগের সাতজন কে কে শুনি!!”

Saturday, 16 December 2017

।।৭৪।। একজন ভিক্ষুক




।।৭৪।।

একজন ভিক্ষুক

পদ্মার পাড়ে হাবলু বৈকালিক ভ্রমণে বের হয়েছে। পথে একজন সুবেশী তরুণ ভিক্ষুকের সঙ্গে দেখা।
ভিক্ষুক: কুড়ি টাকা ভিক্ষা দেন স্যার, চা খাব।
হাবলু: চায়ের দাম তো পাঁচ টাকা। কুড়ি টাকা চাও কেন?
ভিক্ষুক: বান্ধবীকে নিয়ে খাব, স্যার। দশ টাকার চীনা বাদামও লাগবে।
হাবলু: বাহ, ভিক্ষুক হয়ে আবার বান্ধবীও জুটিয়েছ!
ভিক্ষুক: জী না স্যার, বান্ধবীই আমাকে ভিক্ষুক বানিয়েছে!!


Sunday, 3 December 2017

।।৭৩।। শান্তির ঘুম

।।৭৩।। শান্তির ঘুম

পদ্মা নদীর টি-বাঁধের ওপর কয়েকজন শ্রমিক নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে।
একদল বিশেষজ্ঞ তাদের অতিক্রম করে যাচ্ছিলেন। কি মনে হতে তাদের সিইও মানে বিশেষজ্ঞদের কর্তা শ্রমিকদের ডেকে তুললেন।
বিশেষজ্ঞদের কর্তাঃ এই তোমরা দিনের বেলা এখানে ঘুমাও কেন?
শ্রমিকদের নেতাঃ (চোখ ডলতে ডলতে) তাহলে কি করবো?
বিশেষজ্ঞদের কর্তাঃ কেন? কাজ করবে; প্রয়োজন হলে নতুন কিছু শিখতে পার।
শ্রমিকদের নেতাঃ তাহলে কি হবে?
বিশেষজ্ঞদের কর্তাঃ তাহলে তোমরা ভালো চাকরি পাবে, ভালো বেতন পাবে।
শ্রমিকদের নেতাঃ তাহলে কি হবে?
বিশেষজ্ঞদের কর্তাঃ তাহলে ভালো খাওয়া-দাওয়া করতে পারবে, ভালো বাড়ী কিনতে পারবে...
শ্রমিকদের নেতাঃ তাহলে কি হবে?
বিশেষজ্ঞদের কর্তাঃ তাহলে আর এত হাড়ভাঙ্গা খাটুনি করা লাগবে না; অনেক ভালো ভালো জায়গায় বেড়াতে পারবে আর শান্তিতে ঘুমাতে পারবে।
শ্রমিকদের নেতাঃ আরে স্যার, সেই শান্তির ঘুমই তো ঘুমাই। আপনি শুধু শুধু কাঁচা ঘুমটারে ভাঙাইলেন কেন?