Sunday, 28 May 2017

।।৪২।। হাবলুর বাবার ওষুধ




।।৪২।। হাবলুর বাবার ওষুধ

সব দেখেশুনে ডাক্তার হাবলুর বাবাকে ওষুধ লিখে দিয়েছেন।বাসায় ফিরতেই হাবলুর মা জানতে চাইলেন।
হাবলুর মাঃ ডাক্তার কি ওষুধ দিলেন?
হাবলুর বাবাঃ একটা করে ঘুমের ট্যাবলেট খেতে দিয়েছেন।
হাবলুর মাঃ তাহলে খেয়ে এখন ঘুমাতে যাও।
হাবলুর বাবাঃ ডাক্তার ওটা তো আমাকে দেন নি। প্রতি রাতে তোমাকে খেতে বলেছেন।

Saturday, 27 May 2017

।।৪১।। হাবলুর মায়ের হাই প্রেসারের ওষুধ




।।৪১।। হাবলুর মায়ের হাই প্রেসারের ওষুধ

ডাক্তার হাবলুর মায়ের জন্য উচ্চ রক্তচাপের ওষুধ লিখে দিয়েছেন। তিনি বাসায় ফিরে সেটা হাবলুর বাবার হাতে দিয়ে বাজার থেকে এক মাসের জন্য ওষুধ এনে দিতে বললেন।
বিকেল বেলা হাবলুর বাবা প্রেসারের ১৫টা ট্যাবলেট এনে হাতে দিলেন।
হাবলুর মাঃ ১৫টা কেন? পুরো মাসের ওষুধ আনলে না?
হাবলুর বাবাঃ এ মাসে হাত টান। এবার ১৫টা দিয়েই মাস চালিয়ে নাও।

Sunday, 21 May 2017

।।৪০।। হাবলু-জরিনা সংলাপ




।।৪০।। হাবলু-জরিনা সংলাপ

জরিনা হাবলুর কাছে ফেসবুক সম্পর্কে জানতে চাচ্ছে।
জরিনাঃ ফেসবুক কি?
হাবলুঃ ফেসবুক হচ্ছে যেখানে ছেলেরা একটা মজার ছবি পোস্ট করলে ১টা কি ২টা লাইক পায়; কিন্তু মেয়েরা একই ছবি পোস্ট করলে ৩৪৬টা লাইক পড়ে, ৭৬টা কমেন্ট থাকে, আবার ১০৬টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আর কতজন যে “পোক” করে তার কোন হিসেব নাই।  
জরিনাঃ বুঝতে পেরেছি। বাস্তবেও তো তাই। আমাকে কতজন পছন্দ করে তার কি কোন হিসেব আছে? এ পর্যন্ত ১৮ জন আমাকে বিয়ের প্রস্তাবই দিয়েছে। আর খামচা-খামচি করা তো পুরুষ মানুষের কমন ব্যারাম!  
হাবলুঃ তাই বুঝি? তাহলে আমিও কি...?
জরিনাঃ ইস!শখ কতো? তোমার মতো একটা হাবলুকে বিয়ে করতে আমার বয়েই গেছে। তোমার না আছে চাল,না আছে চুলো।
হাবলুঃ দেখ অবিবাহিতা মেয়ে মাত্রই মনে করে সব হ্যান্ডসাম বুদ্ধিমান ছেলের বিয়ে হয়ে গেছে; কিন্তু বিবাহিতা মেয়েরা মনে করে তাদের স্বামীপ্রবরেরা এক একটা বোকা এবং অকাজের ঢেঁকি।
জরিনাঃ তাতে কি হয়েছে?
হাবলুঃ তা’তে প্রমাণিত হয় তোমাদের স্বপ্নের পুরুষ বলে আসলে কিছু নেই। মেয়েরা পুরোই ধাঁধার মধ্যে থাকে; তারা জানে না আসলে তারা কি চায়।

Saturday, 20 May 2017

।।৩৯।। তরুণ থাকার উপায়




।।৩৯।। তরুণ থাকার উপায়

হাবলুর বাবা ডাক্তারের কাছে এসেছেন।
ডাক্তারঃ আপনি তো এখনও দিব্যি সুস্থ আছেন। আপনার বয়স কত হল?
হাবলুর বাবাঃ এইতো ৬৮ চলছে।
ডাক্তারঃ ভারী অবাক ব্যাপার। ৬৮ বছর বয়সেও আপনি এমন সুস্থ থাকলেন কিভাবে? আপনাকে দেখলে মনে হয় ৩০ বছর বয়স।
হাবলুর বাবাঃ সে এক বিরাট কাহিনী।
ডাক্তারঃ একটু বলেন। আমি জানতে চাই।
হাবলুর বাবাঃ আমি বিয়ের পরেই হাবলুর মায়ের সঙ্গে একটা চুক্তি করেছিলাম। আমাদের মধ্যে কোন ঝগড়াঝাঁটি হলে ওর মা রান্নাঘরে যেয়ে মাথা ঠাণ্ডা করবে। আর ওর মাথা ঠাণ্ডা না হওয়া পর্যন্ত আমি বাড়ীর বাইরে থাকবো।
ডাক্তারঃ (মাথা চুলকাতে চুলকাতে) ঠিক বুঝতে পারলাম না। তাতে সুবিধা কি হল?
হাবলুর বাবাঃ (হাসতে হাসতে) এরফলে আমি জীবনের বেশীরভাগ সময় বাড়ীর বাইরে বাইরেই কাটিয়েছি।

Sunday, 14 May 2017

।।৩৮।। হাবলুর দুনিয়া দর্শন




।।৩৮।। হাবলুর দুনিয়া দর্শন

ফেসবুক আসক্তির জন্য ডাক্তার দেখানোর পর হাবলুর কোন খবর নেই। জরিনা খুবই দুশ্চিন্তায়। ডাক্তারের কাছে পরামর্শ নিতে এসেছে।
ডাক্তারঃ হাবলুর খবর কি?
জরিনাঃ আপনি ওকে কি চিকিৎসা দিয়েছেন? গত দুইদিন ধরে তো বাড়ীতেই আসেনি। বাইরের বিশাল দুনিয়া দেখতে বের হয়ে গেছে। প্লিজ, ওকে ফেরানোর ব্যবস্থা করে দেন।

Saturday, 13 May 2017

।।৩৭।। হাবলু-জরিনার ডিজিটাল বিয়ে




।।৩৭।। হাবলু-জরিনার ডিজিটাল বিয়ে

অতঃপর জনাব হাবলু মিয়াঁ এবং মোসাম্মৎ জরিনা বিবির নিকাহ সম্পন্ন হচ্ছে।
জরিনার ফেসবুক পেজে রিলেশনশিপ স্ট্যাটাস লেখা আছে “সিঙ্গেল”; আর হাবলু লিখে রেখেছে “ইটস কমপ্লিকেটেড”।

কাজীঃ আপনারা কি আপনাদের ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস “ম্যারিড” হিসেবে চেঞ্জ করতে রাজী আছেন?
হাবলুঃ (সজোরে) রাজী।
জরিনাঃ (মৃদু কণ্ঠে) রাজী।
কাজীঃ ... অনেক অভিনন্দন। আপনাদের প্রোফাইল আপডেট করা হয়েছে। এখন থেকে আপনারা স্বামী এবং স্ত্রী। এবার বিয়ের ছবি আপলোড করতে পারেন। আর হ্যাঁ। আমাকে ট্যাগ করতে ভুলবেন না যেন।

Sunday, 7 May 2017

।।৩৬।। ফেসবুক কি?




।।৩৬।। ফেসবুক কি?

জরিনা হাবলুর কাছে ফেসবুক সম্পর্কে জানতে চাচ্ছে।

জরিনাঃ ফেসবুক কি?
হাবলুঃ ফেসবুক হচ্ছে যেখানে ছেলেরা একটা মজার ছবি পোস্ট করলে কেউ লাইক দেয় না; কিন্তু মেয়েরা একই ছবি পোস্ট করলে ১৩৪৬ টা লাইক পড়ে, ১৭৬ টা কমেন্ট থাকে, আবার ৫২৬টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আর কতজন যে “পোক” করে তার কোন হিসেব নাই।  
জরিনাঃ বুঝতে পারছি। বাস্তবেও তো তাই। আমাকে কতজন পছন্দ করে তার কি কোন হিসেব আছে? এ পর্যন্ত ১৮ জন বিয়ের প্রস্তাবও দিয়েছে। আর খোঁচাখুঁচি করা? সে তো পুরুষ মানুষের কমন ব্যারাম।

Saturday, 6 May 2017

।।৩৫।। হাবলুর ফেসবুক আসক্তি




।।৩৫।। হাবলুর ফেসবুক আসক্তি

হাবলু ফেসবুক আসক্তিতে ভুগছে, মানে ফেসবুক অ্যাডিক্টেড। ডাক্তারের কাছে দেখাতে এসেছে।

ডাক্তারঃ সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকা মোটেও ভালো নয়। ফেসবুকের বাইরে এক বিশাল দুনিয়া আছে সেদিকেও একটু তাকাও।
হাবলুঃ সত্যি!! প্লিজ, আপনি কি আমার ওয়ালে লিঙ্কটা শেয়ার করবেন?