Sunday, 31 December 2017

।।৭৬।। বয়স কমলে কি হবে?

।।৭৬।। বয়স কমলে কি হবে?

হাবলুর বয়স হচ্ছে। তাই নানারকম কৌশল চলছে বয়স কমানোর।

হাবলুঃ দেখেছো চুলে কলপ লাগিয়ে আমার বয়স দশ বছর কমে গিয়েছে। ক্লিন শেভ করলে আরও পাঁচ বছর কমে যাবে।

জরিনাঃ এবার ওসব বন্ধ কর। তা না হলে কয়দিন পরে তোমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হবে। 

Saturday, 30 December 2017

।।৭৫।। পৃথিবীর অষ্টম আশ্চর্য।




।।৭৫।। পৃথিবীর অষ্টম আশ্চর্য।

এক প্রেমিক তার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলল, “তোমাকে দেখে মনে হচ্ছে, তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য।” 
শুনে প্রেমিকা বলল, “তাই নাকি! তাহলে আগের সাতজন কে কে শুনি!!”

Saturday, 16 December 2017

।।৭৪।। একজন ভিক্ষুক




।।৭৪।।

একজন ভিক্ষুক

পদ্মার পাড়ে হাবলু বৈকালিক ভ্রমণে বের হয়েছে। পথে একজন সুবেশী তরুণ ভিক্ষুকের সঙ্গে দেখা।
ভিক্ষুক: কুড়ি টাকা ভিক্ষা দেন স্যার, চা খাব।
হাবলু: চায়ের দাম তো পাঁচ টাকা। কুড়ি টাকা চাও কেন?
ভিক্ষুক: বান্ধবীকে নিয়ে খাব, স্যার। দশ টাকার চীনা বাদামও লাগবে।
হাবলু: বাহ, ভিক্ষুক হয়ে আবার বান্ধবীও জুটিয়েছ!
ভিক্ষুক: জী না স্যার, বান্ধবীই আমাকে ভিক্ষুক বানিয়েছে!!


Sunday, 3 December 2017

।।৭৩।। শান্তির ঘুম

।।৭৩।। শান্তির ঘুম

পদ্মা নদীর টি-বাঁধের ওপর কয়েকজন শ্রমিক নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে।
একদল বিশেষজ্ঞ তাদের অতিক্রম করে যাচ্ছিলেন। কি মনে হতে তাদের সিইও মানে বিশেষজ্ঞদের কর্তা শ্রমিকদের ডেকে তুললেন।
বিশেষজ্ঞদের কর্তাঃ এই তোমরা দিনের বেলা এখানে ঘুমাও কেন?
শ্রমিকদের নেতাঃ (চোখ ডলতে ডলতে) তাহলে কি করবো?
বিশেষজ্ঞদের কর্তাঃ কেন? কাজ করবে; প্রয়োজন হলে নতুন কিছু শিখতে পার।
শ্রমিকদের নেতাঃ তাহলে কি হবে?
বিশেষজ্ঞদের কর্তাঃ তাহলে তোমরা ভালো চাকরি পাবে, ভালো বেতন পাবে।
শ্রমিকদের নেতাঃ তাহলে কি হবে?
বিশেষজ্ঞদের কর্তাঃ তাহলে ভালো খাওয়া-দাওয়া করতে পারবে, ভালো বাড়ী কিনতে পারবে...
শ্রমিকদের নেতাঃ তাহলে কি হবে?
বিশেষজ্ঞদের কর্তাঃ তাহলে আর এত হাড়ভাঙ্গা খাটুনি করা লাগবে না; অনেক ভালো ভালো জায়গায় বেড়াতে পারবে আর শান্তিতে ঘুমাতে পারবে।
শ্রমিকদের নেতাঃ আরে স্যার, সেই শান্তির ঘুমই তো ঘুমাই। আপনি শুধু শুধু কাঁচা ঘুমটারে ভাঙাইলেন কেন?

Tuesday, 10 October 2017

।৭২।। মানসিক রোগের স্ট্যাটিস্টিক্স




।৭২।। 
মানসিক রোগের স্ট্যাটিস্টিক্স 


অনেকদিন পরে তিন বন্ধুর সঙ্গে হাবলুর দেখা। 
প্রথম বন্ধুঃ স্ট্যাটিস্টিক্স বলছে প্রতি চারজন মানুষের মধ্যে অন্তত একজন মানসিক রোগে ভুগছে।
এই কথা শুনে হাবলু একে একে তার তিন বন্ধুকে তাদের কোন মানসিক রোগ আছে কিনা জিজ্ঞেস করল। তিনজনই জানালো তাদের সেরকম কোন সমস্যা নেই।
এবার সেই প্রথম বন্ধু হাবলুর দিকে তাকিয়ে বলল,“তাহলে দোস্ত তোকে তো এখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। স্ট্যাটিস্টিক্সের কথা কি আর অবহেলা করা যায়?”

Friday, 6 October 2017

।।৭১।। কয়টি বিড়াল?




।৭১।। কয়টি বিড়াল? 

হাবলুর সঙ্গে তার ছোট্ট ভাগ্নে পিকলু বেড়াতে বের হয়েছে। হাবলু ভাবলো ভাগ্নের অংকের জ্ঞান পরীক্ষা করা যাক। 
হাবলুঃ আমি যদি তোমাকে দুইটা বিড়াল, তার সঙ্গে আরও দুইটা বিড়াল, তার সঙ্গে আরও দুইটা বিড়াল উপহার দিই, তাহলে তোমার কয়টি বিড়াল হবে? 
পিকলুঃ সাতটি বিড়াল। 
হাবলুঃ আবার শোন। প্রথমে তোমাকে দুইটি বিড়াল, তারপর দুইটা, আবার দুইটা বিড়াল দিলাম। তাহলে কয়টা হল? 
পিকলুঃ সাতটি বিড়াল। 
হাবলুঃ (হতাশ হয়ে) আচ্ছা অন্যভাবে বলি। তোমাকে দুইটা আপেল, তারপর দুইটা আপেল, আবার দুইটা আপেল দিলাম। তাহলে কয়টা হল? 
পিকলুঃ ছয়টি আপেল। 
হাবলুঃ তাহলে তোমার বিড়াল সাতটি হচ্ছে কেন? 
পিকলুঃ আমার তো একটা মিনি বিড়াল আগে থেকেই আছে। 



Wednesday, 16 August 2017

।।৭০।। ভালবাসা এবং বিয়ে




।।৭০।। ভালবাসা এবং বিয়ে 

জরিনাঃ আসলেই ভালবাসা অন্ধ। লাভ ইজ ব্লাইন্ড। তা না হলে কি আমি তোমাকে বিয়ে করি?

হাবলুঃ (হেসে) কিন্তু বিয়ে সবার চোখ খুলে দেয়। বুঝতেই পারছ।

Monday, 14 August 2017

।।৬৯।। মস্তিষ্ক প্রতিস্থাপনের খরচ




।।৬৯।। মস্তিষ্ক প্রতিস্থাপনের খরচ

হাবলুর এক আত্মীয় হাসপাতালে ভর্তি। তার অবস্থা আশংকাজনক। অবশেষে ডাক্তার তার অবস্থা ব্যাখ্যা করার জন্য হাবলুদের সবাইকে ডাকলেন।
ডাক্তারঃ আপনাদের রোগীর অবস্থা খুবই খারাপ।
হাবলুঃ কোনই কি ব্যবস্থা করা যাবে না?
ডাক্তারঃ (অনেক চিন্তিত) একমাত্র ব্রেন ট্রান্সপ্লান্ট করলে কিছু আশা রয়েছে।
হাবলুঃ কিন্তু ট্রান্সপ্লান্ট করার মতো ব্রেন কোথায় পাওয়া যাবে?
ডাক্তারঃ আমাদের দুটো ব্রেন স্টকে আছে।একটা পুরুষের ব্রেন, আরেকটা মহিলার ব্রেন।
হাবলুঃ ব্রেন কিনতে কেমন খরচ দিতে হবে?
ডাক্তারঃ পুরুষ ব্রেনের দাম পঞ্চাশ হাজার টাকা আর মহিলা ব্রেনের দাম পড়বে দশ হাজার টাকা।
হাবলুঃ (কিঞ্চিত অবাক হয়ে) মহিলাদের ব্রেনের দাম এতো কম কেন?

ডাক্তারঃ (হেসে) খুব সিম্পল কারণ। পুরুষের ব্রেন ব্র্যান্ড নিউ। কারণ জানেনই তো পুরুষেরা তাদের ব্রেন একেবারেই ব্যবহার করেনা। মহিলার ব্রেন অনেক কাজ করেছে তো, তাই পুরনো হয়ে গিয়েছে।