হাবলুনামা
প্রতিদিনের হাসি-কৌতুক
Saturday, 17 March 2018
Saturday, 10 March 2018
।।৮৬।। শীতের রাতে কম্বল
।।৮৬।।
শীতের রাতে কম্বল
রাজা: শিয়ালগুলো ডাকছে কেন?
মন্ত্রী: জি হুজুর! শীতের
রাত তো তাই।
রাজা: তাহলে ওদেরকে রাজভাণ্ডার থেকে কম্বল দেয়া হোক।
মন্ত্রী: জি হুজুর! আগামীকালই
দেবো।
পরের রাতে
রাজা: মন্ত্রী! মন্ত্রী!
শিয়ালগুলোর ডাক থামেনি কেন?
মন্ত্রী: জি হুজুর! কম্বল
পেয়ে ওরা হুজুরের শোকর গুজার করছে।
তার পরের রাতে
রাজা: মন্ত্রী! ওরা কতদিন
শোকর গুজারি ডাক ডাকবে?
মন্ত্রী: জি হুজুর! যতদিন
ওরা আপনার দেয়া কম্বল ব্যবহার করবে।
Saturday, 3 March 2018
।।৮৫।। লাঞ্চ কোথায় করবে?
।।৮৫।।
লাঞ্চ কোথায় করবে?
হাবলু সকাল সকাল "ফেসবুক" খুলেছে।
এক মহিলা বন্ধু পরোটা, ডিম ওমলেট আর মগজ
ভুনার ছবি আপলোড দিয়ে লিখেছেঃ এসো, সবাই ব্রেকফাস্ট করি।
হাবলু মন্তব্য করলোঃ বাহ। জবর টেস্ট তো, দারুন লাগলো।
জরিনা এই মন্তব্য দেখতে পেয়ে হাবলুকে অফিসে যাওয়ার সময় আর টিফিন দিল না।
দুপুরে ফোন করে জিজ্ঞেস করলোঃ হ্যাঁ গো, শুনছো?
তুমি কি লাঞ্চ ঘরে করবে, নাকি ফেসবুকে? Saturday, 17 February 2018
।। ৮৪।। যার সবদিকে ধার
।। ৮৪।।
যার সবদিকে ধার
হাবলু আর তার বন্ধু গল্প
করছে।
বন্ধুঃ হাবলু, বলত দেখি যার
এক দিকে ধার তাকে কি বলে?
হাবলুঃ ছুরি
বন্ধুঃ আর যার দুই দিকে
ধার?
হাবলুঃ খঞ্জর
বন্ধুঃ যার সবদিকে ধার?
হাবলুঃ (বিন্দুমাত্র চিন্তা
না করে) বউ ।
Saturday, 10 February 2018
।।৮৩।। দমে জীবন, দমে মরণ
।।৮৩।।
দমে জীবন, দমে মরণ
একজনের উচ্চ রক্তচাপ ধরা
পড়েছে। ডাক্তার তাকে নিয়মিত ওষুধ সেবন করার পরামর্শ দিচ্ছেন।
ডাক্তারঃ তাহলে আপনাকে
প্রেশারের ওষুধ সারা জীবন ধরে প্রতিদিন একটি করে খেতে হবে।এ বিষয়ে আপনার কোন
প্রশ্ন আছে কি?
রোগীঃ মানে আপনি বলছেন
প্রতিদিন খেতে হবে? সারাজীবন ধরে?
ডাক্তারঃ সম্ভবত। কিন্তু
এতো অবাক হচ্ছেন কেন? বেঁচে থাকার জন্য আপনাকে তো প্রতিদিন মুহূর্তে মুহূর্তে দম
নিতে হচ্ছে। তাই নয় কি?
Subscribe to:
Comments (Atom)

